Gopalganj Sadar, Gopalganj, Bangladesh.
Gereral Information !

12 May, 2020 | Total views : 264

মালেকা একাডেমি
গোপালগঞ্জ সদর

বাংলাদেশ

একাডেমির প্রতিষ্ঠাঃ কানাডা প্রবাসী জনাব শওকত আলী তাঁর মায়ের নামানুসারে গোপালগঞ্জ জেলা শহরের মোহম্মদপাড়ায় ২০০৬ সালে মালেকা একাডেমি প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে জেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মালেকা একাডেমি পরিচিতি লাভ করেছে। একাডেমির চেয়ারম্যান মহোদয়ের ইচ্ছা একাডেমিটিকে দেশের একটি সেরা শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। 

কোন কোন শ্রেণিতে পাঠদান করা হয়ঃ  এটি একটি কেজি স্কুল- এখানে প্লে, নার্সারি, কেজি,প্রথম,দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এই আটটি  শ্রেণিতে পাঠদান করা হয়। এখানে প্লে, নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় প্রতিটি শ্রেণিতে দু’জন করে শিক্ষিকা থাকেন। ২০২০ সালে একাডেমিটির ছাত্রসংখ্যা ৬৪১ জন। 
একাডেমিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা বোর্ড নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করা হয়। শিক্ষা কার্যক্রমের বাইরে সঙ্গীত,নৃত্য,আবৃত্তি, চিত্রাংকন, হাতের লেখা এই পাঁচটি বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেয়া হয়।
  একাডেমি পরিচালনা ও  শিক্ষকমন্ডলীঃ একাডেমির প্রতিটি শ্রেণিতে সিসিটিভি ক্যামেরা আছে। একাডেমির চেয়ারম্যান মহোদয় কানাডা প্রবাসী। তিনি বৎসরে দুই/তিন বার একাডেমি পরিদর্শন ও প্রয়োজনীয় নির্দেশাদি প্রদানের জন্য দেশে আসেন। তবে তিনি প্রতিদিন সিসিটিভির মাধ্যমে একাডেমির পাঠদান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করেন।
চেয়ারম্যান মহোদয়ের পক্ষে একাডেমিটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন একাডেমির এ্যাক্টিং 
চেয়ারম্যান মহোদয়। তাঁকে সাহায্য করেন একজন অধ্যক্ষ  ও একজন শিক্ষা উপদেষ্টা ।
বর্তমানে একাডেমির পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নিম্নরূপঃ-

ক্রমিক

পদবী    

সংখ্যা

০১

চেয়ারম্যান    

০১

০২

এ্যাক্টিং চেয়ারম্যান

০১

০৩

অধ্যক্ষ

০১

০৪

শিক্ষা-উপদেষ্টা

০১

০৫

শিক্ষক

৩৪

০৬

কর্মকর্তা/কর্মচারী

১১

০৭

ভ্যান ড্রাইভার

২৬

 

মোট=

৭৫

একাডেমির প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজাল্টঃ- একাডেমিটি প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলার মধ্যে শীর্ষস্থান দখল করে আছে।
একাডেমিটির গত ছয় বৎসরের প্রাথমিক সমাপনী পরীক্ষা ও বৃত্তিপ্রাপ্তি নিম্নরূপঃ-

সন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বৃত্তিপ্রাপ্তি

মোট পরীক্ষার্থী

 A+ প্রাপ্ত

A প্রাপ্ত

শতকরা উত্তীর্ণের হার

ট্যালেন্টপুল প্রাপ্ত

সাধারণ প্রাপ্ত

মোট বৃত্তি

২০১৯

৭৯ জন

৬১ জন

১৮ জন

১০০%

০৮ জন

১০ জন

১৮ জন

২০১৮

৭১ জন

৬৬ জন

০৫ জন

১০০%

০৫ জন

০৬ জন

১১ জন

২০১৭

৪৬ জন

৪৬ জন

০ জন

১০০%

২৩ জন

০৬ জন

২৯ জন

২০১৬

৪৯ জন

৪৫ জন

৪ জন

১০০%

১৮ জন

০৬ জন

২৪ জন

২০১৫

৬৩ জন

৪৫ জন

১৮ জন

১০০%

০৭ জন

০৬ জন

১৩ জন

২০১৪

৫৬ জন

৪৮ জন

০৮ জন

১০০%

১২ জন

০৪ জন

১৬ জন

একাডেমিটি  শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে সহ-শিক্ষা কার্যক্রম আন্তরিকতার সাথে পরিচালনা করে থাকে। সহ-শিক্ষা কার্যক্রমের প্রতিটি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োজিত আছেন। একাডেমিটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এর অনুষ্ঠানাদিতে সফলভাবে  অংশগ্রহণ করে থাকে।

গত কয়েক বৎসরের একাডেমির সহ-শিক্ষা বিষয়ক পুরস্কারাদি নিম্নরূপঃ-
১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত শিশু সমাবেশ ও সাস্কৃতিক অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের নামের তালিকাঃ

সন

বিষয়

ছাত্র-ছাত্রীর নাম

২০১৩

সভাপতি

অর্পিতা কবির

২০১৪

সভাপতি

লুবাইনা রূবাব সাফা

২০১৬

সভাপতি

রাফিয়াতুর জামান

২০১৭

সভাপতি

উপমা বিশ্বাস

 

স্বাগত বক্তা

ফাইয়াদ মুহম্মদ আব্দুল্লাহ

২০১৯

সভাপতি

লামিয়া সিকদার রুহা

১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত শিশু সমাবেশ ও সাস্কৃতিক অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী ছাত্র/ছাত্রীদের তালিকাঃ

বিষয়

সন ২০১৯

সন ২০১৮

সন ২০১৭

সন ২০১৬

সন ২০১৫

সন ২০১৪

সন ২০১৩

সুন্দর হস্তাক্ষর

১ম ও ২য়

১ম ও ২য়

১ম ও ২য়

১ম

২য়

-

-

আবৃত্তি

-

-

১ম

 

২য়

১ম ও ২য়

১ম ও ২য়

চিত্রাংকন

-

-

২য়

১ম

-

-

১ম

মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে জেলা পর্যায়ে সাফল্যঃ

বিষয়

সন ২০১৯

সন ২০১৮

সন ২০১৭

সন ২০১৬

সন ২০১৫

সন ২০১৪

সন ২০১৩

সন ২০১২

কুচকাওয়াজ

১ম ও ১ম

১ম ও ২য়

১ম

১য়

১ম

২য়

১ম

২য়

ডিসপ্লে

১ম ও ১ম

২য় ও ১ম

১ম

১ম

৩য়

২য়

-

-

জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ কর্তৃক বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্যঃ

প্রতিযোগিতার বিষয়

সন (বঙ্গাব্দ)

অধিকৃত স্থান

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায়

২০১৭ (১৪২৪ বঙ্গাব্দ)

১ম

২০১৬ (১৪২৩ বঙ্গাব্দ)

১ম

একাডেমিতে ভর্তি সংক্রান্ত তথ্যাদিঃ-
একাডেমিতে সিট খালি থাকা সাপেক্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
২০২০ সালে একাডেমিতে ভর্তি ফি ও মাসিক ফি নিম্নরূপঃ-  

 ভর্তি, মাসিক বেতন ও অন্যান্য তথ্যাবলী-২০২০ খ্রিষ্টাব্দ
প্লে-গ্রুপ  হতে পঞ্চম শ্রেণি পর্যন্তঃ

ক্রমিক নং

বিষয়

টাকার পরিমাণ

০১

ভর্তি ফরম ও ভর্তি পরীক্ষার ফি (নতুন ছাত্র-ছাত্রীদের জন্য)

৫০০/-

০২

 

ভর্তির সময় এককালীন প্রদেয়ঃ

 

ভর্তি ফি

৫,০০০/-

সেশন চার্জ

২,২০০/-

বাৎসরিক সহশিক্ষা কার্যক্রম ফি

২,০০০/-

জানুয়ারি/২০২০ মাসের বেতন

৮০০/-

মোট=

১০,০০০/-

০৩

মাসিক বেতন (ক) প্লে -শ্রেণি হতে পঞ্চম  শ্রেণি পর্যন্ত

৮০০/-

০৪

 

পরীক্ষার ফি (মাসিক)ঃ (ক) প্লে-গ্রুপ  থেকে ২য় শ্রেণি (বছরে তিনটি পরীক্ষা)

২৫০/- প্রতি পরীক্ষা

(খ) ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি (বছরে তিনটি পরীক্ষা)

৩০০/- প্রতি পরীক্ষা

০৫

 

পরীক্ষার ফি (সাময়িক ও বার্ষিক)ঃ(ক) প্লে-গ্রুপ থেকে ২য় শ্রেণি (বছরে তিনটি পরীক্ষা)

৩০০/- প্রতি পরীক্ষা

(খ) ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি (বছরে তিনটি পরীক্ষা)

৩৫০/- প্রতি পরীক্ষা

০৬

গাড়ি ভাড়া (শহরের মধ্যে ৯৫০/- এবং শহরের বাহিরে দূরত্ব অনুযায়ী)

৯৫০/- অথবা দূরত্ব অনুযায়ী

০৭

এছাড়া খাতা, ডায়েরি, টাই, আইডি কার্ড, সিলেবাস বই প্রভৃতি নির্ধারিত মূল্যে একাডেমি থেকে সংগ্রহ করতে হবে।

অন্যান্য সুযোগ সুবিধাঃ- 

১। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা। 
২। জাতীয় অনুষ্ঠানাদি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
৩। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে সদাচরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। 
৪। সি.সি. ক্যামেরা দ্বারা প্রতিটি শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের সার্বিক অবস্থান ও আচরণ পর্যবেক্ষণের প্রেক্ষিতে প্রতিটি শ্রেণিকক্ষে স্থাপিত সাউন্ড সিস্টেমের মাধ্যমে তাৎক্ষনিক প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়। একাডেমিতে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে অবস্থান সংরক্ষণে আমরা সদা সচেষ্ট।
৫। নিজস্ব জেনারেটরের সাহায্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাসহ বিদ্যালয় ভবনের চার কোণায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪টি বজ্রনিরোধক স্থাপন করা হয়েছে।
৬। কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং অন্যান্য শিক্ষা উপকরণ দ্বারা শিক্ষাদানের ব্যবস্থা। 
৭। সাংস্কৃতিক কর্মকা-ে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে একাডেমির ছাত্র-ছাত্রীদের সংগীত, নৃত্য, আবৃত্তি, অংকন, বিতর্ক, ক্রীড়া ও ইংরেজি ভাষা বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা হয়। 
৮। দৈনিক পাঠ পরিকল্পনা (Lesson Plan)সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে প্রস্তুত করে তা পূর্বেই অভিভাবকদের অবহিত করা হয়। 
৯। একাডেমি প্রশাসন কর্তৃক সকল প্রশ্নপত্র প্রণয়ন, কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন করা হয়। 
১০। পাঠদান ও প্রশ্নপত্র প্রণয়নে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স, সামর্থ্য ইত্যাদি বিবেচনা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। 
১১। প্রতিটি অধ্যায়ের শেষে পরীক্ষা, তিনটি মাসিক, দুইটি সাময়িক ও বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়। 
১২। পাঠদানকালীন ও বিভিন্ন কার্মকান্ডে শিক্ষার্থীদের আচরণাদি পর্যবেক্ষণের মাধ্যমে রেকর্ড সংরক্ষণপূর্বক তা আচরণবিধি কার্ডের মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয়। 
১৩। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং “হেল্থ কার্ড” প্রদানের  মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়। সাপ্তাহিক ভিত্তিতে (প্রতি শনিবার) সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়। 
১৪। দৈনিক পাঠদানের বিষয়বস্তু (পাঠ্যাংশ) ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষেই প্রস্তুত করানো হয়। ফলে প্রাইভেট শিক্ষকের সহায়তা ছাড়াই শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
১৫।  English Language Class পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের communicative English- এ দক্ষ করা হয়।
১৬। একাডেমির নিজস্ব পরিবহন ব্যবস্থায় গ্রহণযোগ্য পরিবহন ফি’র বিনিময়ে ছাত্র-ছাত্রীদের নিরাপদ যাতায়াতের সুব্যবস্থা আছে।
১৭। গরিব, মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান।
১৮। ৫ম শ্রেণির জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা থাকবে।
১৯। প্রতি শনিবার সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ করা হয়।
২০। অভিভাবক দিবস ও মা সমাবেশ এর আয়োজন করে অভিভাবকদের পরামর্শ গ্রহণ করা হয়।
২১। একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
২২। প্রতি পঁচিশ (২৫) জন ছাত্র-ছাত্রীর জন্য একজন শিক্ষক।
২৩। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বিশেষ পুরস্কার প্রদান।